একটি ডোমেইন কোন হোস্টিং এর সাথে কানেক্ট করতে চাইলে প্রথমেই নেমসার্ভার আপডেট করার প্রয়োজন হবে। এই জন্য আমাদের যা করতে হবেঃ
শুরুতে যে হোস্টিং এ ডোমেইন অ্যাড করব সেই হোস্টিং এর নেমসার্ভার কি তা জানতে হবে, যদি না জানা থাকে তবে এখানে ক্লিক করুন ।
সার্চ বক্সে সেই হোস্টিং এর ডোমেইন নেমটি লিখে সার্চ করুন।
এখানে নেমসার্ভার দেখা যাচ্ছে তা কপি করে নিব।
এখন যে ডোমেইনটি হোস্টিং এ অ্যাড করবো সেই ডোমেইন এর সেটিং থেকে নেমসার্ভার আপশনে গিয়ে (যে নেমসার্ভার কপি করলাম) ঐ নেমসার্ভার গুলি আপডেট করে দিব।
প্রথমে লিঙ্কহোস্ট এর ইউজার প্যানেলে লগিন করব, এর পর মেনু থেকে “Domains >My Domains” –এ ক্লিক করব। এখানে একাধিক ডোমেইন থাকলে লিস্টে দেখতে পাব। ডোমেইন লিস্ট থেকে নির্দিষ্ট ডোমেইনটির সেটিং বাটনে ক্লিক করব।
এখানে বাম পাসের মেনু থেকে “ Nameservers ” –এ ক্লিক করব। এর পর যদি “ Use default nameservers ” এই অপশন সিলেক্ট করা থাকে তবে “ Use custom nameservers (enter below) ” সিলেক্ট করে নিচের বক্সে একটু আগে কপি করে নিয়ে আসা নেমসার্ভার পেস্ট করব বা সেট করব, এর পর “ Change Nameservers ” বাটনে ক্লিক করে সেভ করব।
এভাবে আমরা ডোমেইনের নেমসার্ভার আপডেট করতে পারি, তবে আপডেট করার পর হোস্টিং এর সাথে কানেক্ট হতে ১০-১৫ মিনিট সময় লাগতে পারে অথবা সর্বোচ্চ ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
*আপনি যদি লিঙ্কহোস্ট থেকে ডোমেইন নিয়ে থাকেন এবং নেমসার্ভার আপডেট করতে কোন প্রবলেম মনে করেন তবে সাপোর্ট টিকেট ওপেন করে জানালে আমাদের টিম এটা আপডেট করে দিবেন।