কিভাবে cPanel-এ WordPress ইন্সটল করব?

কিভাবে cPanel-এ WordPress ইন্সটল করব?

প্রথমেই cPanel এ লগইন করে নিতে হবে। এর পর সার্চ বক্স এ “ softaculous ” লিখে সার্চ করতে পারেন। নিচে দেখানু “SOFTWARE” সেকশন থেকে Softaculous App Installer এ ক্লিক করতে পারেন বা “ SOFTACULOUS APP INSTALLER ” সেকশন এ দেখানু “ WordPress ” এ ক্লিক করতে পারেন।

এছারাও লগইন এর পর স্ক্রল করে নিচে “ SOFTACULOUS APP INSTALLER ” সেকশন পাওয়া যাবে সেখান থেকে “ WordPress ” এ ক্লিক করতে পারেন।

WordPress আইকন এ ক্লিক করলে নিচে দেখানু ইন্সটল পেজ এ চলে আসবে। এখান থেকে “ Install Now ” -এ ক্লিক করতে হবে।

এখন যে পেজটি দেখতে পাচ্ছেন এটাই শেষ ধাপ। এখানে যথারীতি “ Choose the version you want to install ” সেকশনটিতে লেটেস্ট ভার্শনটি সিলেক্ট করুন।

এর পর “ Choose Installation URL ” এই সেকশন এ “ Choose Protocol ” দেখতে পারছেন – যদি SSL এক্টিভ থাকে তাহলে https:// অথবা https://www. (যদি https://www. সিলেক্ট করেন তাহলে ওয়েব সাইট ভিজিট এর সময় https://www. সহ ভিজিট হবে।) সিলেক্ট করতে পারেন। এর পর “ Choose Domain ” সেকশন এ ডোমেইনটি সিলেক্ট করুন। যদি WordPress অন্য কোন ডিরেক্টরিতে ইন্সটল করতে চান তাহলে “ In Directory ” এই বক্স এ উক্ত ফোল্ডার এর নামটি লিখুন।

এর পর “ Site Name ” এবং “ Site Description ” সেট করে পরবর্তী ধাপে চলে যাব।

“ Admin Account ” সেকশনটিতে ওয়েব সাইট এ প্রবেশ করার জন্য User Name এবং Password সেট করতে হবে। User Name হিশেবে সুধু “ admin ” ব্যাবহার করা যাবে না এবং একটি স্ট্রং Password সেট করতে হবে । “ Admin Email ” বক্স এ আপনার ইমেইল দিন ।

আরও একবার সব তথ্য চেক করে নিচে Install বাটনে ক্লিক করুন। এই ধাপ গুলি অনুশরন করেই আপনি cPanel এ খুব সহজেই WordPress ইন্সটল করতে পারবেন।

Recommended articles