সিপ্যানেল থেকে কিভাবে ফাইল রিস্টোর করব?

সিপ্যানেল থেকে কিভাবে ফাইল রিস্টোর করব?

প্রথমেই সিপ্যানেল লগইন করে নিবো এর পর “ Files” সেকশন থেকে “ Acronis Backup” অপশনে ক্লিক করবো।

কিভাবে লিঙ্কহোস্ট এর ইউজার প্যানেল থেকেই সিপ্যেনেলে অটো লগিন করবেন তা জানতে এখানে ক্লিক করুন।

পরবর্তি পেইজে লাস্ট ১ মাসের ডাটা দেখতে পাবেন। যে তারিখের ডাটা রিকভারি করতে চাচ্ছেন ঐ তারিখের উপর ক্লিক করুন।

এখানে “ Domains” অপশনে ক্লিক করুন।

এছারা ও এখানে থেকে আপনি নির্দিষ্ট ফাইল,ডাটাবেজ ,মেইবক্স এগুলোও রিকভারি বা ডাউনলোড করে নিতে পারবেন।

তারপর আপনি যে ডোমেইন এ রিকভার করতে চাচ্ছেন তা সিলেক্ট করে “ Recover” বাটনে ক্লিক করুন।

রিকভার হতে কিছুক্ষন সময় লাগবে। কত সময় লাগবে, এটা নির্ভর করে আপনার সিলেক্ট করা ডোমেইন এর কত ফাইল আছে এবং ফাইলের সাইজের উপর। ফাইল রিকভার হয়ে গেলে “ Succeeded” লেখা আসবে।

এভাবে আপনি ডিলিট হয়ে যাওয়া যেকোন ফাইল ১ মাসের মধ্যে রিকভার করে নিতে পারবেন।

Recommended articles